২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোমায় থাকা শ্যারনের মস্তিষ্কে আরেকটি অস্ত্রোপচার

মস্তিষ্কের মারাত্মক রক্তক্ষরণে আক্রান্ত হয়ে কোমায় থাকা ইসরাইলি প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারনের মস্তিষ্কে আরেকটি অস্ত্রোপচার করতে হবে বলে মঙ্গলবার তার চিকিৎসকরা জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2006, 11:12 AM

Updated : 26 Apr 2022, 03:32 PM

চলতি বছরের ৪ জানুয়ারি ইসরাইলি প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন মস্তিষ্কের মারাত্মক রক্তক্ষরণে আক্রান্ত হন। এরপর তার মস্তিষ্কে অ¯ো¿পচারের ফলে মাথার খুলির একটি অংশ কিছুটা সরে যায়।

খুলির এই অংশটুকুকে সঠিকভাবে স্থাপন করার জন্যই এবারের অস্ত্রোপচারটি করা হচ্ছে বলে হাদাসা হাসপাতাল সূত্র জানায়।৭৮ বছর বয়সী শ্যারনের অসুস্থ হবার পর এটাই হবে তার দেহে অষ্টম অস্ত্রোপচার।

হাসপাতাল সূত্র আরও জানায়, শ্যারনকে একটি নার্সিং হোমে দীর্ঘকাল কোমায় থাকা রোগীদের সাথে রাখা হবে কিনা, সে ব্যাপারে শীঘ্রই একটি সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে ইসরাইলের বর্তমান অস্থায়ী প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের নেতৃত্বে শ্যারন কর্তৃক প্রতিষ্ঠিত কাদিমা দল দেশের সাধারণ নির্বাচনে জয়লাভ করেছে। বিজয়ী দলটির প্রধান ওলমার্টই এবার ইসরাইলের প্রধানমন্ত্রী হবেন বলে ধারণা করা হচ্ছে।