২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৪০

বাগদাদের একটি শিয়া মসজিদে সোমবার রাতে এক আত্মঘাতি গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১১ জন নিহত ও আরো ৪০ জন আহত হয়েছে । পুলিশ মঙ্গলবার একথা জানায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2006, 10:20 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

বাগদাদের অদূরে উত্তর-পূর্ব শাব প্রদেশের একটি মসজিদে বোমা বিস্ফোরণের এই ঘটনা ঘটে। সান্ধ্যকালীন প্রার্থনা শেষে মুসুল্লীরা যখন বের হয়ে আসছিলেন তখন এই বিস্ফোরণ ঘটে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরাকে জাতিগত সহিংসতায় কয়েকশ লোক প্রাণ হারায়। পুলিশ কর্মকর্তা আলি আল-ওবায়দি জানান, গাড়িটিতে একজন  আত্মঘাতি বোমা হামলাকারী ছিল।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস এবং বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র’র আকস্মিক ইরাক সফরের কয়েক ঘন্টা পর এই গাড়ি বোমা হামলা চালানো হয়। সফরকালে তারা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে ইরাকে একটি সরকার গঠনের প্রচেষ্টা স্বরূপ ইরাকি রাজনীতিকদের সাথে এক বৈঠকে মিলিত হন।