২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন ও বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী বাগদাদ সফরে

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস এবং বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র শনিবার বাগদাদে এসে পৌছেছেন, বৃটিশ দূতাবাসের এক মুখপাত্র একথা জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2006, 02:08 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

ইংল্যান্ডে রাইসের দুইদিনের সফর শেষে তিনি এবং স্ট্র এক অঘোষিত সফরে বাগদাদ এসে পৌছান।

বৃটিশ দূতাবাস থেকে আরো জানানো হয় যে, স্ট্র এই সফরে ইরাকের রাজনীতিকদের সাথে বৈঠকে মিলিত হবেন।

তবে এই ভ্রমণকে ইরাকের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের ঐক্যমতের ভিত্তিতে একাট সরকার গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

শনিবার, সংখ্যাগরিষ্ঠ শিয়া সম্প্রদায় থেকে নির্বাচিত  ইরাকের প্রধানমন্ত্রী ইব্রাহিম জাফারির ওপর ক্ষমতা থেকে সরে দাড়ানোর চাপ আসে।

তিনি সংখ্যালঘিষ্ট কুর্দি এবং সুন্নী নেতাদের সমর্থন আদায়ে ব্যর্থ হন এবং নিজের দলের ভেতরেই তীব্র বিরোধীতার সম্মুখীন হন।