নেপালি স্বামীরা বন্ধাত্বের অভিযোগে স্ত্রী তালাক দিতে পারবে না
নেপালি স্বামীরা এখন আর ইচ্ছে করলেই বন্ধাত্বের অভিযোগে স্ত্রীকে তালাক প্রদানের আবেদন করতে পারবে না।
নেপালের সংবিধানে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করা হলেও প্রচলিত আইনে তালাকের বিধির কারণে সংবিধান লঙ্ঘিত হচ্ছে। নেপাল সুপ্রিম কোর্টের এক রুলিংয়ে এ ব্যাপারে যথযথ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আদেশ জারি করা হয়েছে।
এক বছর আগে নেপালের একটি নারী অধিকার সংগঠনের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে সম্প্রতি এক রায়ে কোর্ট এ আদেশ প্রদান করে।
নারী অধিকার সংগঠন ‘নারী অধিকার ফোরাম’ মামলার আবেদনে জানায়, সন্তান না হওয়ার জন্য নারীকে একা দায়ী করা যাবে না। প্রচলিত আইনে এ বিষয়টি বিবেচনায় রাখা হয়নি।
