ফ্রান্সের চাকুরী বিধি সংবিধান অনুযায়ী পরিচালিত
ফ্রান্সের সংসদের সর্বোচ্চ একটি সাংগঠনিক পরিষদ প্রায় সপ্তাহব্যাপী তুমুল বিরোধীতার পরও যুব কর্মসংস্থান আইনটি বৈধ বলে ঘোষণা করেছেন।
এর ফলে আইনটি এখন চুড়ান্ত অনুমোদনের জন্য প্রেসিডেন্ট জ্যাক শিরাকের কাছে স্বাক্ষরের জন্য বিলটি পাঠানো হবে। তবে এমূহুর্তে বলা যাচ্ছে না যে শিরাক এই বিতর্কিত আইনটি স্বাক্ষর করবেন না কি বাতিল করবেন। ফ্রান্সের প্রেসিডেন্ট শুক্রবারে জাতির উদ্দেশ্যে টেলিভিশনে বক্তব্য রাখবেন।
ফ্রান্সের প্রধানমন্ত্রী ডোমিনিক ডি ভিলেপিন নতুন আইনটি প্রণয়নে অগ্রণী ভূমিকা রাখেন। তার প্রধান উদ্দেশ্য ছিল ফ্রান্সে বেকারত্বের চরম বিপর্যয় রোধ করা। উল্লেখ্য, ফ্রান্সে বর্তমানে কর্মসংস্থানের তীব্র সংকট চলছে।
প্রেসিডেন্ট শিরাক মনে করেন, প্রধানমন্ত্রী ডোমিনিক ডি ভিলেপিন ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট হবেন। তাই এই মূহুর্তে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি ওঠায় শিরাক সংকটের মধ্যে রয়েছেন।
