২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পে নিহত ৩৮, আহত ৭০০ জন

ইরানের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩৮ জন নিহত এবং সাতশ’ জন আহত হয়েছে। কর্মকর্তারা একথা জানান।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2006, 01:22 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ছয়  ডিগ্রির উপরে। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত অনেক গ্রাম এবং লোরিস্তান প্রদেশের শিল্পশহর দৌরাদ এবং বোরৌজাদ। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার ভোররাতে ভূমিকম্প অনুভূত হলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দৌরাদের গভর্নর জানান, ভূমিকম্প কবলিত এলাকার ভবনগুলো তিগ্রস্ত হয়েছে এবং সেখানকার বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন রয়েছে।

এই ভূমিকম্পে ৪০টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইরানের ভূমিতে একটি বড় ধরনের ফাটল থাকায় এখানে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

২০০৩ সালে প্রাচীন শহর বাম-এ ভূমিকম্পে প্রায় ৪০ হাজার লোকের প্রাণহানি ঘটে। ২০০৪ সালে ইরানের দক্ষিণাঞ্চল কারমানে আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে চারশ’ লোক নিহত হয়।