২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবারের মতো ব্রাজিলীয়রা মহাশূন্যে

লে. কর্নেল মার্কোস পোন্টেস একজন ব্রাজিলিয়ান হিসেবে প্রথম মহাশূন্যে যাওয়ার গৌরব অর্জন করেছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2006, 05:18 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

মার্কোস পোন্টেস প্রথম রুশ ‘সয়াজ’ মহাশূন্যযানে করে বেকনুর স্টেশন থেকে মহাশূন্যের পথে যাত্রা করেন।

তিনি আন্তর্জাতিক মহাশূন্য স্টেশনে নয়দিন অতিবাহিত করবেন। মার্কোসের সাথে এক মার্কিন ও একজন রুশ নভোচারীও রয়েছেন। মার্কোসের ৮৪ বছর বয়স্ক  পিতা ও আত্মীয়--স্বজন মার্কোসকে মহাশূন্যের পথে বিদায় জানান।

কর্নেল মার্কোস এ বছর অনুষ্ঠিতব্য বিশ্বকাপে নিজ দেশ ব্রাজিলকে অনুপ্রেরণা জোগাতে একটি ব্রাজিলিয়ান পতাকা এবং একটি ফুটবল শার্ট সঙ্গে নিয়ে গেছেন।