হামাসে সরকারের শপথ গ্রহণ
ফিলিস্তিনের স্বাধীনতাকামী চরমপন্থী দল হামাসের প্রধান ইসমাইল হানিয়া মাহমুদ আব্বাসের কাছে শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সরকারপ্রধান হিসেবে তার দায়িত্ব গ্রহণ করেছেন।
গাজায় অনুষ্ঠিত এই শপথগ্রহণ অনূষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে ইসমাইল হানিয়ার শপথ গ্রহণের পাশাপাশি মাহমুদ আব্বাস আরো কয়েকজন মন্ত্রীকে শপথ পাঠ করান।
এই সরকারপ্রধানকে দেশের এক কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে যখন ফিলিস্তিণের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনৈতিক অবকাঠামো অত্যস্ত ভঙ্গুর অবস্থানে রয়েছে।
হামাসের সাথে বিশ্বের অন্যান্য দেশের বিশেষ তরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা তাদের সম্পর্ক ছিন্ন করেছে।
মার্কিন কুটনীতিবিদরা শপথ গ্রহণ অনুষ্ঠানের এদিনে ফিলিস্তিনের সকল মন্ত্রণালয়ের সাথে তাদের যোগাযোগ ছিন্ন করে।
