ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বিশ্বের অন্য পাঁচটি ক্ষমতাধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বার্লিনে অনুষ্ঠিতব্য এক বৈঠকে মিলিত হতে যাচ্ছেন। এই বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্বন্ধে আলোচনা করা হবে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কর্তৃক ইরানকে পরমাণু সমৃদ্ধকরণ প্রক্রিয়া স্থগিত করার আহবান জানানোর একদিন পর এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইরান যদি পরমাণু সমৃদ্ধিকরণ সংক্রান্ত নিরাপত্তা পরিষদের এই প্রস্তাব মেনে না নেয় তাহলে ইরানের বিরূদ্ধে পরবর্তী পদহ্মেপগুলো নিয়ে রাইস জার্র্মানী, ইংল্যান্ড, ফ্রান্স, চীন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই বৈঠকে আলোচনা করবেন।
