২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ১২ জনের প্রাণহানি

জোহানেসবার্গের শহরতলির একটি ভবনে বুধবার অগ্নিকাণ্ডে ১২ জন নিহত ও কমপক্ষে ৩৩ জন আহত হয়েছে। নিরাপত্তা গেটের বাইরে তালাবন্ধ এবং করিডোরে জিনিসপত্র গাদাগাদি করে রাখার কারণে আটকা পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। খবর বার্তাসংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2006, 05:55 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

জোহানেসবার্গের আগুন নির্বাপক বিভাগের মুখপাত্র ম্যালকম মিডজেলি বলেন, নিহতরা মালাউই থেকে বেআইনিভাবে অনুপ্র্রবেশকারী।

হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক এবং ১৯ জন গুরুতর আহত হয়েছে।