আফগানিস্তানে তুমুল সংঘর্ষে মার্কিন সৈন্যসহ নিহত ১৪
আফগানিস্তানের দহ্মিণাঞ্চলে বুধবার সকালে তালেবান মিলিশিয়াদের সাথে সংঘর্ষে একজন মার্কিন সৈন্যসহ ১৪জন নিহত হয়েছে, মার্কিন সামরিক সূত্রে একথা জানানো হয়।
হেলমন্দ প্রদেশে এই সংঘর্ষে এক মার্কিন সৈন্য ছাড়াও নিহতদের মাঝে বহুজাতিক বাহিনীর একজন সদস্য এবং ১২জন সন্দেহভাজন মিলিশিয়া রয়েছে। এই সংঘর্ষে আরো পাচজন সৈন্য আহত হয় যাদের মধ্যে একজন মার্কিনি রয়েছে।
আফগান গেরিলারা একটি মার্কিন ঘাটিতে আক্রমণ চালালে সংঘর্ষের সূত্রপাত ঘটে।
২০০১ সালে তালেবানদের উৎখাত করার পর থেকে এখন পর্যন্ত সেখানে ২২০ জনের মতো মার্কিন সৈন্য নিহত হয়েছে।
