২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরাইলের নির্বাচনে কাদিমা দল বিজয়ী

ইসরাইলের অস্থায়ী প্রধানমন্ত্রী ইয়াহুদ ওলমার্ট সাধারণ নির্বাচনে জয়লাভের কথা ঘোষণা করেছেন। তিনি আরও বলেন, দেশে নতুন একটি অধ্যায়ের সূচনা করার এটাই সময়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2006, 11:07 AM

Updated : 26 Apr 2022, 03:32 PM

তার দল কাদিমা পার্টির কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি  বলেন , ২০১০ সালের মধ্যে নির্বাচনে দেয়া প্রতিশ্র“তি অনুযায়ী ইসরাইলের জন্য একটি স্থায়ী সীমানা তিনি প্রতিষ্ঠা করবেন।

তিনি আরও বলেন যে, ফিলিস্তিনিদের সাথে শান্তি আলোচনায় তিনি প্রস্তুত এবং প্রয়োজনে তিনি একাই এগিয়ে যাবেন। এখন পর্যন্ত ৭৫ শতাংশ ভোট গণনা করা হয়েছে, যার মধ্যে কাদিমা পার্টি ১২০টি আসনের মধ্যে ২৮টি আসনে জয়লাভ করেছে।

৪ বছর মেয়াদের জন্য নির্বাচিত ওলমার্ট তার পরিকল্পনা জানানোর পূর্বে বর্তমানে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারনের একটি বিশাল ছবির সামনে দাড়িয়ে  শ্রদ্ধা প্রদর্শন করেন।

নির্বাচন কর্মকর্তারা জানান,ইসরাইলের ইতিহাসে এই প্রথম নির্বাচনে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল সর্বনিু অর্থ্যাৎ ৬২.৩% যা কিনা ২০০৩ সালের তুলনায় ৫.৭ শতাংশ কম ছিল।

৭৫ টি নির্বাচন কেন্দ্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, কাদিমা পেয়েছে ২৮ টি আসন এবং মধ্য- বামপন্থী লেবার পার্টি  ২০টি আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

এদিকে, ডানপন্থী লিকুদ পার্টি মাত্র ১২টি আসনে জয়লাভ করেছে। এছাড়া, চরমপন্থী  বিটেনু পার্টি, যারা ফিলিস্তিন এলাকা থেকে আরব শহরগুলোকে জোরপূর্বক ইসরাইলের সীমানার অর্ন্তভূক্ত করেছিল, তারা পেয়েছে মাত্র ১১ শতাংশ ভোট।

লিকুদ পার্টির নেতা বেন্জাামিন নেতানিয়াহু  স্বীকার করেন যে তারা নির্বাচনে পরাজিত  হয়েছেন। তবে তিনি দলকে পুনরায় সংগঠিত করার অংগীকার ব্যক্ত করেন।