২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন কর্মকর্তাদের কাছে মিথ্যা বলার কথা স্বীকার করলেন মোসাউই

আল-কায়েদার অভিযুক্ত ষড়যন্ত্রকারী জাফরিয়াস মোসাউই আমেরিকার এফ কোর্টে বলেছেন যে, তিনি মার্কিন কর্মকর্তাদের ১১ সেপ্টেম্বর ২০০১ এর সন্ত্রাসী চক্রান্তের ব্যাপারে মিথ্যা বরেছেন।কারণ সত্য উদঘাটিত হোক তিনি তা চাননি।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2006, 03:14 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

তিনি অবশ্য নিউইয়র্কের এই আক্রমনের সাথে তার সরাসরি সম্পৃক্তার কথা অস্বীকার করেন। কিন্তু ১১ সেপ্টেম্বরের আক্রমনের জন্য যে, ছিনতাইকৃত পঞ্চম বিমানটি ব্যবহার করা হয়েছিল, তিনি সেটি চালানোর জন্য প্রশিক্ষণ নিচ্ছিলেন বলে জানান।

মোসাউই আরও জানান যে, তিনি অন্যতম অভিযুক্ত রিচার্ড রেইড-এর সহযোগী ছিলেন, যিনি কি না জুতার ভেতর বোমা বহন করেছিলেন, খবর বিভিন্ন বার্তা সংস্থার।

প্রসিকিউটরগণ মোসাউই মৃত্যুদন্ড কার্যকর করার দাবি তুলেছেন, যার বিরুদ্ধে ষষ্ঠবারের মত ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে।