২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের অর্থমন্ত্রীর পদত্যাগ

ব্রাজিলের অর্থমন্ত্রী অ্যান্টোনিও প্যালোচ্চি দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেছেন। তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভার’র একজন অন্যতম সহযোগী ছিলেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2006, 02:13 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

গুইজো মন্টেগা ব্রাজিলের ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট এন্টোনিও’র স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

এই মাসের শুরুতে একটি অভিযোগ উঠেছিল যে, অর্থমন্ত্রী প্যালোচ্চি ব্রাজিলিয়ার একটি প্রাসাদ পরিদর্শনে গিয়েছিলেন যেখানে উৎকোচ দেয়া নেয়া এবং পতিতাদের সাথে তার সাক্ষাৎ হয়েছিল।

তিনি বাড়িটি পরিদর্শনের কথা অস্বীকার করেন এবং এই অভিযোগ থেকে মুক্তির জন্য জোর চেষ্টা চালান। অন্যদিকে মন্টেগা বলেছেন, তিনি তার পূর্বসূরীর সকল অর্থনৈতিক নীতির অনুসরণ করবেন।

অর্থমন্ত্রী প্যালোচ্চিকে ব্রাজিলের অর্থনৈতিক আন্দোলনের একজন অন্যতম স্থপতি বলা হয়। সে সময়টিতে তিনি বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, বেকারত্ব নিরসন এবং মুদ্রাস্ফিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিলেন।