চীনে বাস দুর্ঘটনায় নিহত ২৫ আহত ৪
চীনের দক্ষিণ-পশ্চিাঞ্চলের গভীর গিরি খাদে একটি বাস পড়ে গেলে ২৫ জন নিহত ও চারজন আহত হয়েছে। মঙ্গলবার পুলিশ একথা জানায়।
ইউনান প্রদেশের লোদিয়ান শহর থেকে ২৯ জন যাত্রীবাহী বাসটি গিরি খাদের ১০০ মিটার গভীরে পড়ে যায়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
চীনের সড়ক পৃথিবীর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। গত বছরে চীনে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ২৭০ জন করে এক লক্ষ লোক নিহত হয়।
