ইরাকে বোমা বিস্ফোরণে নিহত ৪০
ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে সোমবার মার্কিন ও ইরাকি বাহিনীর এক সামরিক ঘাঁটির অভ্যন্তরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে।
মার্কিন সামরিক বাহিনী জানায়, আত্মঘাতী হামলাকারী সামরিক ঘাঁটির ইরাকি পুলিশ নিয়োগকেন্দ্রে বোমা হামলাটি চালায়। তবে এতে কোন মার্কিন সামরিক নিহত হয়নি।
ইরাকি সরকারি কর্মকর্তারা জানান, বিস্ফোরণে ৩০ জনের মতো আহত হয়েছে।
হামলাকারী কিভাবে ঘাঁটির নিরাপত্তা ভেদ করে ভেতরে প্রবেশ করলো সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোন কিছু জানা যায়নি।
