২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে বিস্ফোরণে নিহত ৮, আহত ১২

ফিলিপাইনের জোলো দ্বীপে বিস্ফোরণে কমপক্ষে আট ব্যক্তি নিহত ও ১২জন আহত হয়েছে। সোমবার পুলিশ ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিভিন্ন বার্তা সংস্থা এ খবর জানায়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2006, 04:34 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

জোলো শহরের একটি জেনারেল স্টোরে বিস্ফোরণটি ঘটেছে, পুলিশ কমিশনার এজিরোন এজিরিম এ কথা বলেন।

বিস্ফোরণের সঠিক কারণ জানা যায়নি তবে দ্বীপটি বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী ইসলামী জঙ্গি দলের ঘাটি। 

এর আগেও বিভিন্ন বিস্ফোরণের ঘটনার দায়দায়িত্ব জঙ্গি দল আল-কায়েদার সাথে সম্পর্কিত আবু সাইয়াফের ওপর বর্তিয়েছে।