২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক গোয়েন্দা সহযোগিতা পায় রাশিয়া থেকে

মার্কিন হামলার শুরুতে ইরাক রাশিয়ার গোয়েন্দা সহযোগিতা পেয়েছিলো।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2006, 01:48 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

সম্প্রতি পেন্টাগন প্রকাশিত ‘ইরাকের গোপন নকশা’ শীর্ষক এক প্রতিবেদনে এ কথা বলা হয়।

প্রতিবেদনটিতে বলা হয়, বাগদাদে রাশিয়ার তৎকালীন রাষ্ট্রদূত ইরাককে গোয়েন্দা তথ্য সরবরাহের দায়িত্ব পালন করেন।

তবে  সে সময় অনেক ক্ষেত্রেই ভুল কিংবা আংশিক  গোয়েন্দা তথ্য প্রদানের মত ঘটনা  ঘটে।

কাতারের দোহায় মার্কিন বাহিনীর সদর দফতর থেকে রাশিয়া যে তথ্য সরবরাহ করে, তাতে ইরাকে মার্কিন আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টাকে নিতান্তই নিষ্ফল সম্ভাবনা বলে উড়িয়ে  দেওয়া হয়েছিলো।

এমন কি ২০০৩ সালের ২ এপ্রিল প্রেসিডেন্ট সাদ্দামকে তথ্য দেওয়া হয়, ১৫ এপ্রিল চতুর্থ পদাতিক বাহিনী না আসা পর্যন্ত নাকি মার্কিনীরা আক্রমণ শুরু করবে না।

মূলত: মার্কিনী বাহিনী গোয়েন্দা উপস্থিতি টের পেয়েই ওই বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়।

পেন্টাগনের প্রতিবেদনে আরো বলা হয়, ইরাকী বাহিনীর পতনের মূলে রয়েছে সাদ্দামের অদক্ষ সামরিক নেতৃত্ব ।