২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনে ইটার স্থায়ী যুদ্ধবিরতি শুরু

স্পেনের বাসক অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী দল ’ইটার’ ঘোষিত স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে এই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করা হয়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2006, 01:56 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

এই যুদ্ধবিরতি বিগত ৬ দশকের যুদ্ধের স্থায়ী সমাধান করতে পারবে এমনটাই আশা করছেন স্পেনের জনগন।

ইটা ইতিপূর্বে স্পেন ও ফ্রান্সের সাথে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনায় আগ্রহী বলে জানিয়েছে এবং তাদের নিজস্ব সংবাদপত্র গারার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা প্রক্রিয়ায় ’কথার থেকে কাজের প্রতি গুরুত্ব আরোপের কথা উলে¬খ করেছে।

ইউরোপীয় ইউনিয়ন বাসক অঞ্চলের স্বাধীনতার দাবীতে ৪ দশক   ধরে সংঘটিত যুদ্ধের স্থায়ী বিরতিতে স্বাগত জানিয়ে বলেছে, এটা শান্তি স্থাপন প্রক্রিয়ার জন্য ইতিবাচক একটি পদক্ষেপ।

বিগত চার দশকে ৮০০ বেশী মানুষের মৃত্যুর জন্য উত্তর স্পেন ও দক্ষিন পশ্চিম ফ্রান্সের বাসক অঞ্চলের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদী দল ইটাকে দায়ী করা হয়।

এদিকে স্পেনের প্রধানমন্ত্রী জোসে লুইস রডরিগেজ জ্যাপাটেরে স্পেনের স্থায়ী শান্তি প্রক্রিয়ায় খুবই কঠিন বলে মন্তব্য করেছেন। ইটার যুদ্ধবিরতি মনোভাবের ফলে স্পেন সরকারের পদক্ষেপগুলো গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে।