২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শত শত সোমালি জনতা রাজধানী ছেড়ে পালাচ্ছে

বিগত দুইদিনে ইসলামি জঙ্গি ও স্থানীয় যুদ্ধবাজ নেতাদের মধ্যে যুদ্ধে আতঙ্কিত বহু নর-নারী রাজধানী মোগাদিসু ছেড়ে পালিয়ে যাচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2006, 12:30 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

সোমালি একজন চিকিৎসকের মতে দুইদিন যাবৎ এই যুদ্ধে কমপক্ষে ৬০ জন নিহত ও বহু সংখ্যক লোক আহত হয়েছে।

দুই দলের এই যুদ্ধে উভয়পক্ষই মর্টারসহ ভারি অস্ত্রশস্ত্র ব্যবহার করছে। ১০০টির মতো সাঁজোয়া যানে করে ইসলামি জঙ্গিরা মোগাদিসুর উত্তরাঞ্চলে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে রেখেছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

স্থানীয় যুদ্ধবাজ নেতারা এই যুদ্ধের জন্য ইসলামি জঙ্গি দলকে দায়ী করে অভিযোগ করেছে যে, চরমপন্থি এই দলটি বাইরের দেশের যোদ্ধাদের মদদ দিচ্ছে এবং দেশের মধ্যপন্থি মুসলমানদের হত্যা করছে।