কম্বোডিয়ায় বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু
কম্বোডিয়ায় তিন বছরের একটি মেয়ে বার্ড ফ্লু এইচ৫এন১-এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। সরকারী কর্মকর্তা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার এ কথা জানান।
নম পেন থেকে ৪০ কি.মি পশ্চিমে ক্যামপং ষ্পিউ প্রদেশের একটি মেয়ে বার্ড ফ্লু’তে আক্রান্ত ব্যক্তির সংষ্পর্শে এসে অসুস্থ হয়ে পড়ে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন মুখপাত্র, মেজি মিলিয়ার জানান, এটা নিশ্চিত যে, সে এইট৫এন১ ভাইরাসে আক্রান্ত হয়েছে। নম পেন-এর ‘পেস্টার ইনস্টিটিউট’-এই পরীক্ষা করে দেখেছে এটা বার্ড ফ্লু।
পারিবারিক কারণে মেয়েটির পরিচয় গোপন রাখা হয়েছে। ২০০৩ সালের পর থেকে এ পর্যন্ত দক্ষিণ-পূর্ব এশিয়ায় এ নিয়ে মৃতের সংখ্যা পাঁচ-এ দাঁড়াল।
