প্যারিসে নতুন শ্রম আইনের বিরুদ্ধে বিক্ষোভ
ফ্রান্সের রাজধানী প্যারিস ও অন্যান্য শহরগুলোতে বহুল বিতর্কিত ‘শ্রম আইন’ এর বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ এখন সহিংস আকার ধারণ করেছে।
প্যারিসে হাজার হাজার ছাত্র-ছাত্রী বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ায় বৃহস্পতিবার এই সহিংসতা শুরু হয়। বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীরা ঘর-বাড়ি ও দোকান-পাটের জানালা ভাংচুর করেও বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়া।
সিন নদীর উপর দুটি ব্রীজ বিক্ষোভকারীদের জন্য বন্ধ করে দেওয়া হলে ছাত্ররা পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে এবং পুলিশের দিকে ইট পাটকেল ছুঁড়ে মারে। পুলিশ বিক্ষোভ ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ব্যবহার করে।
এই সংঘর্ষে পুলিশসহ অনেক ছাত্র আহত হয়। পুলিশ প্যারিসের প্রধান চত্বর থেকে এসময় ১৪০ বিক্ষোভকারীকে আটক করে।
প্যারিসে এই বিক্ষোভ মিছিলে দুই লক্ষ ২০ হাজার বিক্ষোভকারী অংশগ্রহন করে। তবে বিক্ষোভকারী সংগঠনগুলোর মতে মোট বিক্ষোভকারীর সংখ্যা ছিল সাড়ে চার লাখের মত।
প্যারিস ছাড়াও মার্সেইলি, রিওন, গ্রিনোবেল এবং রেনে শহরেও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশ জুড়ে এই সহিংস বিক্ষোভে এ পর্যন্ত ২৭জন পুলিশসহ ৬০জন আহত হয়েছে এবং ৪২০জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে ইউনিয়নের নেতারা ফ্রান্সের প্রধানমন্ত্রী ডমিনিক ডি ভিলেপিনের সাথে বিতর্কিত ‘শ্রম আইন’ বিষয়ে আলোচনায় বসতে রাজী তারা জানিয়েছেন শ্রমিকদের জন্য ক্ষতিকর এই আইন বাতিল না করলে কোনো আলোচনা ফলপ্রসু হবে না এবং ইউনিয়ন তখন ধর্মঘটের মাধ্যমে আন্দোলন চালিয়ে যাবে।
