ই ইউ শীর্ষ সম্মেলনে জোর অর্থনৈতিক বিতর্ক
জ্বালানী, কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বিষয়ক পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যে, ইউরোপিয়ান ইউনিয়নের দু’দিনব্যাপি শীর্ষ সম্মেলন নানাবিধ বিতর্ক ও বিরোধের মধ্যে বৃহস্পতিবার প্রথমদিন অতিবাহিত হয়েছে। শুক্রবার সম্মেলনের শেষ দিন।
অর্থনৈতিক রক্ষণশীলতা সহযোগীতা ও সংস্কার সংক্রান্ত এই সম্মেলনের প্রধান বিতর্কিত বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে।
ফ্রান্সের দুটি জ্বালানী প্রতিষ্ঠানের একিভূত হবার ঘটনায়, ইটালী ও ফ্রান্স তীব্র বিবাদে জড়িয়ে পড়ে। ধারনা করা হচ্ছে, এতে জ্বালানী ক্ষেত্রে প্রতিদ্বন্দিতা হ্রাস পাবে।
ই ইউ নেতৃবৃন্দ এখন খতিয়ে দেখছেন যে, ফ্রান্সের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানী প্রতিষ্ঠান গাজ ডি ফ্রান্স ও ব্যাক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান সুয়েজের একাত্বকরনে মধ্যস্ততা করার সময় সেদেশের সরকার কোন ই ইউ আইন ভঙ্গ করেছে কিনা। খবর বার্তা সংস্থার।
ফ্রান্সের সরকারী কর্মকর্তাগণ জানিয়েছেন, সেদেশের প্রেসিডেন্ট জ্যাক শিরাক এই অভিযোগ প্রত্যাখান করেছেন।
গতকাল এক ফ্রেঞ্চ প্রতিনিধি ইংরেজিতে বক্তব্য দেয়ায় প্রেসিডেন্ট শিরাক সাময়িকভাবে সম্মেলন থেকে ওয়াক আউট করেন।
অস্ট্রিয়া আশা করছে এই সম্মেলন নতুন কর্মসংস্থান, আমলাতন্ত্রের অবসান এবং বৈজ্ঞানিক গবেষণার উপর গুরুত্ত দিবে।
