লোকসভা থেকে পদত্যাগ করতে যাচ্ছেন সোনিয়া গান্ধী
ভারতের ক্ষমতাসীন কংগ্রেস পার্টির নেত্রী সোনিয়া গান্ধী বৃহস্পতিবার বলেছেন, পার্লামেন্ট সদস্য হওয়া সত্ত্বেও অপর একটি সরকারি পদে তিনি আসীন রয়েছেন বলে অভিযোগ উত্থাপিত হওয়ার প্রেক্ষিতে তিনি পার্লামেন্ট থেকে পদত্যাগ করতে যাচ্ছেন।
২০০৪ সালের লোকসভার নির্বাচনে কংগ্রেসকে নেতৃত্ব দেওয়া সোনিয়া গান্ধী বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, তিনি জাতীয় উপদেষ্টা পরিষদ থেকেও পদত্যাগ করবেন।
তিনি বলেন, এটিই সঠিক কাজ। লোকসভা থেকে পদত্যাগ করলেও পরবর্তী লোকসভার নির্বাচনে তিনি আবারো প্রার্থী হবেন বলে ক্ষমতাসীন জোট সরকারের চেয়ারম্যান উল্লেখ করেন।
উল্লেখ্য, ভারতীয় সংবিধান অনুযায়ী পার্লামেন্টের কোন সদস্য অপর কোন সরকারি পদে আসীন থেকে বেতন নিতে পারেন না।
