২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিলিতে বাস দুর্ঘটনায় ১২ মার্কিন পর্যটক নিহত

চিলির উত্তরাঞ্চলে বুধবার মার্কিন পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনায় পতিত হয়ে ১২জন মার্কিন পর্যটকের মৃত্যু হয়েছে বলে মার্কিন ও চিলির দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2006, 11:54 AM

Updated : 26 Apr 2022, 03:31 PM

রাজধানী সান্টিয়াগোর ১২৫০ মাইল উত্তরে অবস্থিত এ্যারিকা সমুদ্র বন্দরের কাছাকাছি ইন্ডিজ পর্বতমালার আঁকাবাঁকা পথে এই দুর্ঘটনা ঘটে। পর্যটকেরা এসময় লকা ন্যাশনাল পার্কে ভ্রমন শেষে এ্যারিকা বন্দরে ফিরছিলেন।

দুর্ঘটনায় কবলিত অপর দুই মার্কিন পর্যটক চিলির টুরিষ্ট গাইড ও ড্রাইভার এই দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও তাদের অবস্থা আশঙ্কাজনক। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

গুরুতর আহত বাসের ড্রাইভার জানান, এ্যারিকা আসার পথে একটি বিপরীতগামী ট্রাকের সাথে ধাক্কা এড়াতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে খাদে পড়ে যায়। ফলে ঘটনাস্থলে ১২জন মার্কিন পর্যটকের মৃত্যু হয়।

চিলিস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র জন ভান্স দুর্র্ঘটনায় ১২জন মার্কিন পর্যটকের খবর নিশ্চিত করে জানান মার্কিন দূতাবাসের কর্মকর্তারা ইতিমধ্যে এ্যারিকায় রওয়ানা হয়েছেন।