২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামাসের কর্মসূচির সমালোচনায় মুখর পিএলও

ফিলিস্তিন মুক্তি সংস্থার (পিএলও) নেতৃবৃন্দ নবনির্বাচিত হামাস সরকারকে তাদের কর্মসূচি পূনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2006, 11:51 AM

Updated : 26 Apr 2022, 03:31 PM

পিএলও নেতৃবৃন্দ ফিলিস্তিন মুক্তি-সংগ্রামের অভিন্ন প্লাটফর্ম হিসেবে পিএলও কে স্বীকার করে নিতে হামাসের অস্বীকৃতির সমালোচনা করেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

হামাসের হবু পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ জাহ্হার পিএলও-এর বিবৃতিকে অপ্রাসঙ্গিক বলে আখ্যা দিয়েছেন।

হামাসের নতুন মন্ত্রিসভা আগামী কয়েকদিনের মধ্যে ফিলিস্তন সংসদের অনুমোদন লাভ করবে বলে আশা করা হচ্ছে।