স্পেনের প্রধানমন্ত্রী ইটা’র যুদ্ধবিরতি ঘোষণাকে সতর্কতার সাথে বিবেচনা করছেন
স্পেনের প্রধানমন্ত্রী জোসে লুইস রডরিগেজ জ্যাপাটেরোস্পেনের বাস্ক অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী দল ইটা’র স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবকে খুব সতর্কতার সাথে বিবেচনা করে দেখছেন।
জ্যাপাটেরো বলেছেন, শান্তি ও প্রগতির পথে তিনি আশাবাদী তবে এত বছরের যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে উঠে শান্তি স্থাপন করা খুব কঠিন ও দীর্ঘ মেয়াদী হয়ে পড়বে।
বিগত চার দশক ধরে উত্তর ও দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের বাস্ক অঞ্চলের স্বাধীনতার দাবীতে ‘ইটা’ বিদ্রোহী দলটি আট শতাধিক মানুষ হত্যা করেছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
বিদ্রোহী দল ‘ইটা’ জানিয়েছে, বর্তমান গণতান্ত্রিক ধারার ক্রমোন্নয়নের দিক বিবেচনা করে তারা এই যুদ্ধ বিরতির ঘোষণা দিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কাছে ‘সন্ত্রাসী দল’ হিসেবে খ্যাত ‘ইটা’ ১৯৯৮ সালে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ বিরতি ঘোষণা করেছিল। কিন্তু পরবর্তীতে সরকারের সাথে তাদের আলোচনা ফলপ্রসু না হওয়ায় ১৯৯১ সালে ‘ইটা’ স্পেন জুড়ে বোমা হামলা শুরু করে।
এদিকে বাস্ক অঞ্চলের প্রেসিডেন্ট জুয়ান জোসে ইবাররেটক্স ‘ইটা’ দলের যুদ্ধবিরতির এই আহবানকে স্বাগত জানিয়ে বলেছেন, এই যুদ্ধবিরতি বাস্ক অঞ্চলের মানুষের জন্য মুক্তি নিয়ে আসবে।
ইটা’র নিষিদ্ধ রাজনৈতিক দল বাটাসুনা’র একজন প্রতিনিধি স্পেন ও ফ্রান্সের সরকারকে গণতান্ত্রিক অগ্রযাত্রায় ইটা’কে অংশগ্রহনের সুযোগ দেবার আহবান জানিয়েছেন।
