ইকুয়েডরে আন্দোলন ঠেকাতে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে
ইকুয়েডরের সরকার সেদেশের প্রধান চারটি প্রদেশে জরুরী অবস্থা জারি করেছে। মার্কিন যুক্তরাস্ট্রের সাথে ইকুয়েডরের মুক্ত বাণিজ্য চুক্তির বিরুদ্ধে বিগত ১০ দিন ধরে আন্দোলনরত দেশবাসীকে দমানোর জন্য মঙ্গলবার এই জরুরী অবস্থা জারি করা হয়েছে।
কুইটো’র উত্তরে ইমবাসুরা ও দক্ষিণে কোটোপ্যাক্সি প্রদেশের রাস্তায় রাস্তায় আন্দোলনরত আদিবাসিরা পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। পুলিশ প্রধান সড়কগুলোকে অবরোধ মুক্ত করার চেষ্টা চালিয়ে যাবার সময় বিক্ষোভকারীরা তাদের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশও পাল্টা টিয়ার গ্যাস ছোঁড়ে। তবে এখনও পর্যন্ত হতাহত বা গ্রেফতারের কোনো খবর পাওয়া যায়নি।
চিম্বোরাজো, কোটোপ্যাক্সি, ইমব্রাসুরা ও কানার প্রদেশ ছাড়াও ট্যাবাকানডো ও কায়ামবি শহরে এই জরুরী অবস্থা জারি করা হয়েছে। এই জরুরী অবস্থা জারির ফলে সাংবিধানিক অচলায়তন সৃষ্টি হবার সাথে সাথে পুলিশ ও সেনাবহিনীর হাতে ব্যাপক ক্ষমতা ন্যাস্ত হয়েছে।
ইকুয়েডরের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রেসিডেন্ট আলফ্রেডো ক্যালাসিও দেশে অবাধ পণ্য ও শ্রমিক প্রবেশ এবং দেশের মানুষের কর্মসংস্থানের কথা বিবেচনা করেই এই জরুরী অবস্থা ঘোষণা করেছেন।
১৩ মার্চ থেকে ইকুয়েডরের আদি ‘ইন্ডিয়ানরা’ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির বিরুদ্ধে আন্দেলন শুরু করে। এসব বিক্ষোভকারীরা মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সস্তায় কৃষিপণ্য ও ছোটো-খাটো শিল্প দ্রব্য আমদানীর ফলে ইকুয়েডরের কৃষি ও ক্ষুদ্রশিল্প হুমকির সম্মুখীন হয়ে পড়বে।
