২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বধির ও অন্ধ শিক্ষার্থীদের সাথে জন্মদিন পালন করলেন রাণী

বধির ও অন্ধ শিক্ষার্থীদের সাথে অন্যরকমভাবে এ বছর নিজের জন্মদিন কাটালেন বলিউডের বর্তমান প্রজন্মের অন্যতম সেরা অভিনেত্রী রাণী মুখার্জী। তিনি দি হেলেন কিলার নামক প্রতিবন্ধী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে দিনটি উপভোগ করেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2006, 01:55 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

ভারতের বহুল আলোচিত ‘ব্ল্যাক’ চলচ্চিত্রে রাণী চমৎকারভাবে বধির এবং অন্ধ মেয়ের চরিত্রে অভিনয় করে সকলকে তাক লাগিয়ে দেন।

দি হেলেন কিলার প্রতিবন্ধী শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালক ও পরামর্শদাতা বিশেষজ্ঞ বিরোজ বাচার আমন্ত্রণে রাণী নিজের জন্মদিনটি প্রতিবন্ধীদের সাথে কাটান।

বধির ও অন্ধ শিক্ষার্থীদের জন্য রাণী মুখার্জী হলেন উৎসাহ সঞ্চয়ের উৎস। রাণীর উপস্থিতিতে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস পুনজাগরিত হয়।