ইরানের সর্বোচ্চ আধ্যাত্বিক নেতা পরমাণু কর্মসূচি প্রশ্নে জাতিসংঘের হুশিয়ারি প্রত্যাখান করেছেন
ইরানের সর্বোচ্চ আধ্যাত্বিক নেতা আয়াতুল্লাহ খোমেনি বলেছেন, পারমাণবিক পরিকল্পনা উন্নয়নের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন প্রকার চাপানো নীতি ইরান মেনে নেবে না।
আয়াতুল্লাহ খোমেনি বলেন, পারমাণবিক প্রযুক্তির ব্যাপারে ইরান একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং পারমাণবিক প্রযুক্তি উন্নত করণে ইরানের পুরো অধিকার রয়েছে। । খবর বিভিন্ন বার্তা সংস্থার।
এদিকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহন করা যায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তা বিবেচনা করে দেখছে ।
আয়াতুল্লাহ খোমেনি আরও বলেন, ইরাকের বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে ইরান প্রস্তুত রয়েছে তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন তারা ওয়াশিংটনের ‘বলি’ হবেনা।
ইরানের সকল রাষ্ট্রের ব্যাপারে আয়াতুল্লাহ খোমেনির নির্দেশই অগ্রগন্য। দূরদর্শনে প্রচারিত খোমেনির এই বক্তব্য ইরাকের ব্যাপারে ইরানের সাথে ওয়াশিংটনের আলোচনার পক্ষে ইতিবাচক বলে মনে করা হচ্ছে।
ইরানের রক্ষণশীলরা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার ব্যাপারে খোমেনির ইতিবাচক বক্তব্যকে সমালোচনা করেছেন।
উত্তর-পূর্ব মাসহাদ শহরে বক্তব্যদানকালে খোমেনি বলেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বন্ধের প্রচেষ্টায় জাতিসংঘের যে কোন পদক্ষেপকে তার দেশ প্রত্যাখ্যান করবে।
নিরাপত্তা পরিষদের পাঁচজন স্থায়ী সদস্য এবং জার্মানির প্রতিনিধিরা ইরানের পারমাণবিক ইস্যুটি নিয়ে কিভাবে মতৈক্যে পৌঁছানো যায় সে ব্যাপারে আলোচনা করছেন।
ব্রিটেন, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র সমর্থিত নিরাপত্তা পরিষদের একটি খসড়া বক্তব্যে ইরানের ষ্পর্শকাতর ও ঝূঁকিপূর্ণ পারমাণবিক কার্যক্রম স্থগিত করার পরামর্শ দেয়া হয়েছে।
