রুশ প্রেসিডেন্ট পুতিন চীন সফরে যাচ্ছেন
রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিন এক আনুষ্ঠানিক সফরে চীনে যাচ্ছেন। রাশিয়া এবং চীনের মধ্যে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির জন্য তিনি এই সফরে আসছেন।
এই সফরকালে পুতিন রাশিয়া এবং চীনের মধ্যে জ্বালানি, বাণিজ্য এবং সামরিক যোগাযোগ বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা করবেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ইরানের পারমাণবিক ইস্যু নিয়েও এই দুই দেশ একই ধরনের কূটনৈতিক অবস্থানে রয়েছে। জাতিসংঘ কর্তৃক ইরানের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো যে কঠোর অবস্থান গ্রহণ করেছে তার বিপক্ষে পুতিন এবং হু জিনতাও তাদের সমুন্নত অবস্থান বজায় রাখবেন বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে মস্কো এবং বেইজিং তাদের নিজেদের স্বার্থ অক্ষুন্ন রাখার জন্য তৎপরতা জোরদার করেছে।
