২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড়ে অস্ট্রেলিয়ার উপকূল বিধ্বস্ত

ঘন্টায় ২৯০ কিলোমিটার  বেগে প্রলয়ঙ্করী একটি ঘূর্ণিঝড় অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব উপকূলে আঘাত হেনেছে। 

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2006, 01:37 AM

Updated : 26 Apr 2022, 03:30 PM

‘ল্যারি’ নামের এই ঘূর্ণিঝড়টি কুইন্সল্যান্ডের ইনিসফল-এ আঘাত হানায় সেখানকার হাজার হাজার অধিবাসীকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

কুইন্সল্যান্ড রাজ্যের প্রধান পিটার বেইটি এই ঘূর্ণিঝড়কে কয়েক যগের মধ্যে ভয়াবহতম উল্লেখ করে পুরো কুইন্সল্যান্ডে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

কুইন্সল্যান্ডের ৫০ হাজার ঘর-বাড়ি এখন বিদ্যুতের অভাবে অন্ধকারে নিমজ্জিত রয়েছে। এ পর্যন্ত তিনজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রাথমিকভাবে ‘ল্যারি’ ঘূর্ণিঝড়টি ‘ক্যাটাগরি-৫’ এর ছিল বলে সতর্ক করা হলেও ঝড়টি উপকূলবর্তী অঞ্চল অতিক্রম করার পর জানানো হয় ঝড়টি ছিল ‘ক্যাটাগরি-৪’ মাত্রার।