২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন নৌ-বাহিনী ১৩ সোমালী জলদস্যুকে আটক করেছে

সোমালী উপকূলবর্তী অঞ্চলে সংঘর্ষের পর মার্কিন নৌ-বাহিনী কমপক্ষে ১৩ সন্দেহভাজন জলদস্যুকে গ্রেফতার করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2006, 01:30 AM

Updated : 26 Apr 2022, 03:30 PM

গ্রেফতারকৃতদের মুখপাত্র সালেবান আদান বারকাত জানান, গ্রেফতারকৃতরা সাগরে বিদেশী জাহাজ থেকে তাদের মাছ ধরা সরঞ্জামাদি রক্ষা করার সময় মার্কিন নৌ-বাহিনীর উপর আক্রমন চালায়।

মার্কিন নৌ-বাহিনী জানিয়েছে, শনিবার এক অভিযানে উভয়পক্ষের গুলি বিনিময়কালে একজন সোমালী নিহত ও পাঁচজন আহত হয়।

মার্কিন নৌ-বাহিনী আটককৃতের সংখ্যা ১২জন উল্লেখ করলেও সালেবান আদান ১৩জন সোমালী গ্রেফতারের অভিযোগ করে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তাদের মুক্তির দাবি জানান।