২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামাস মন্ত্রিসভার চূড়ান্ত তালিকা পেশ করেছে

হামাস তাদের চূড়ান্ত মন্ত্রিসভার তালিকা ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে অনুমোদনের জন্য প্রেরন করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2006, 01:09 AM

Updated : 26 Apr 2022, 03:30 PM

হামাস ফিলিস্তিনের বিরোধী অন্যান্য ছোট দলগুলোর সাথে সমঝোতার মাধ্যমে জোট সরকার গঠন করতে ব্যর্থ হয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

প্রেসিডেন্ট আব্বাস নতুন এই মন্ত্রিসভা অনুমোদন করবেন বলে আশা করা হচ্ছে। তবে মাহমুদ আব্বাস হামাসকে আগেই সতর্ক করে দিয়ে বলেছেন, হামাস তাদের চরমপন্থি মনোভাব ত্যাগ না করলে ফিলিস্তিনি স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে।

এদিকে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সীমান্ত অঞ।চল নিয়ে সৃষ্ট বিরোধের কোন সমাধান না হওয়ায় গাজা উপত্যকা খাদ্যাভাব দেখা দিয়েছে।

নিরাপত্তাজনিত কারণে ইসরাইল তার কারনি সীমান্ত বন্ধ করে দিয়েছে। ইসরাইল একটি ছোট সীমান্ত প্রবেশের পথের প্রস্তাব রাখলেও ফিলিস্তিন তা প্রত্যাখ্যান করেছে।

হামাসের প্রধান বিরোধী দল ফাতাহ দলের কাউকেই মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করতে না পারায় গুরুত্বপূর্ণ পদগুলেঅতে নিজ দলের নেতাদের বসাতে যাচ্ছে।

ইতোপূর্বে এক তথ্যে জানা যায়, হামাসের সম্ভাব্য প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হামাস নেতা মাহমুদ জহরকে নিয়োগ করবেন।

রোববার মার্কিন প্রশাসনের মধ্যস্থতায় কারনি সীমান্ত বিরোধ নিয়ে এসরাইল ও ফিলিস্তিন কূটনৈতিকদের মধ্যে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ইসরাইল কারনি সীমান্ত বন্ধ করে দেয়ায় গাজা উপত্যকায় খাদ্যাভাব দেখা দিয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে। তবে দ্বিপাক্ষিক এই আলোচনায় ফলপ্রসূ কোন সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

জাতিসংঘের মানবিক সংস্থার কর্মকর্তা শিয়েরার জানান, সীমান্ত-সঙ্কট চলতে থাকলে গাজার ১৩ লাখ মানুষ-যাদের মধ্যে অর্ধেকই শিশু কিশোর শীঘ্রই বড় দুর্ভিক্ষের মুখোমুখি হবে।