২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক আগ্রাসনের তৃতীয় বার্ষিকীতে পরিস্থিতি মূল্যায়ন করেছেন বুশ

ইরাকে মার্কিন আগ্রাসনের তৃতীয় বার্ষিকীতে এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেন, ইরাকের জন্য তার নেয়া কৌশল ভবিষৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ইরাক গড়ে তুলবে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2006, 09:41 AM

Updated : 26 Apr 2022, 03:30 PM

প্রেসিডেন্ট বুশ জানান, ইরাকের রাজনীতিকরা ঐক্যের সরকার গঠনের জন্য সবাই মতৈক্যে উপনীত হতে পেরেছেন জেনে তিনি উৎসাহিত বোধ করছেন।

ইরাকের অন্তবর্তীকালীন সরকারের সাবেক প্রধানমন্ত্রী আয়াদ আলাবি এর আগে বলেছিলেন, ইরাক গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। বুশের দেয়া সর্বশেষ এই ভাষণে অবশ্য আয়াদ আলাবির বক্তব্যের সাথে ভিন্নমত পোষণ করা হয়েছে। 

বুশ আলাবির বক্তব্যের ব্যাপারে কোন মন্তব্য করেননি।

ইরাক গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে, এ সংক্রান্ত অভিযোগ ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র অস্বীকার করেছে। কিন্তু আলাবি বলেছেন, ইরাকে জাতিগত সংঘাতকে গৃহযুদ্ধ ছাড়া আর কিছু বলা যায় না।

ইরাকি প্রেসিডেন্ট জালাল তালাবানি বলেন, বর্তমানে ইরাকে গৃহযুদ্ধের ঝুঁকি কম। তালাবানি জানান, ঐক্যের সরকার গঠনের আলোচনার অগ্রগতি হয়েছে বিধায় জাতিগত বা ধর্মীয় সহিংসতা বৃদ্ধির সম্ভাবনা হ্রাস পেয়েছে।