২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরাইলে বার্ড ফ্লু আতঙ্ক ছড়িয়ে পড়েছে

ইসরাইলের দক্ষিনাঞ্চলে দুটি লোকালয়ের পোল্ট্রির শত শত টার্কি পাখির আকস্মিক মৃত্যু বার্ড ফ্লু রোগের প্রথম প্রাদুর্ভাবের আতঙ্ক ছড়াচ্ছে বলে সেদেশের কর্তৃপক্ষ জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2006, 12:21 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

ইসরাইলি কৃষিমন্ত্রী জিভ বোইম বলেছেন, পশ্চিমাঞ্চলীয় নিজিভ এলাকার গাজা উপত্যকার পার্শ্ববর্তী এইন হাশলোশা এবং তৎসংলগ্ন হোলিত এলাকায় মৃত টার্কি পাখিগুলোকে পাওয়া যায়।

তিনি আরও বলেন, কর্তৃপক্ষ প্রাথমিকভাবে এটাকে বার্ড ফ্লু ভাইরাসের আক্রমণ বলে সন্দেহ করলেও পরীক্ষার কাজ এখনও চলছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

ইতোমধ্যে বিশ্বজুড়ে ৭০ জন মানুষ এইচ৫এন১ ভাইরাসের শিকার হয়ে মারা গেছেন।

ইসরাইলের দক্ষিনাঞ্চলীয় প্রতিবেশী দেশ মিশরের ১৫টি অঞ্চলের পাখিদের মধ্যে এই ভাইরাসের অস্তিত্ব¡ পাওয়া গেছে।