পারমাণবিক বিদুৎ উৎপাদনের আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র-রাশিয়া
মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া যৌথভাবে নিশ্চিন্ত ও নিরাপদ বিদ্যুৎ উৎপাদনের উৎস হিসেবে পারমাণবিক শক্তির অধিকতর ব্যবহারের আহ্বান জানিয়েছে।
বার্তা সংস্থাগুলো জানায়, মস্কোতে গত বৃহস্পতিবারে অনুষ্ঠিত জি-৮ এর অন্তর্ভ্ক্তূ দেশগুলোর জ্বালানি বিষয়ক মন্ত্রীদের এক সভার পর এক যৌথ বিবৃতিতে এই আহবান জানানো হয়।
গ্রিন গ্র“প অবশ্য এই আহবানের বিরোধিতা করে বলেছে, আণবিক জ্বালানি একটি ‘টেকসই জ্বালানির ভবিষ্যত’ উপহার দিতে কিংবা আবহাওয়ার পরিবর্তন রোধে ব্যর্থ হবে।
যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী স্যামুয়েল বোডম্যান সভার পরে জানান, “আমরা বিশ্ব আণবিক শক্তির অত্যন্ত টেকসই ব্যবহারের বিষয়ে আশাবাদী।”
তবে সেখানে উপস্থিত মন্ত্রীরা এটা স্বীকার করেছেন যে, একবিংশ শতাব্দির প্রথমার্ধ পর্যন্ত ভূগর্ভস্থ তেলই হবে বিশ্বের জ্বালানির প্রধান উৎস।
