২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র

ইরাকের সামারা শহরের কাছে বিদ্রোহীদের দমন করতে মার্কিন সামরিক বাহিনী বৃহস্পতিবার বড় ধরনের বিমান হামলা চালিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2006, 10:22 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

অর্ধশতাধিক যুদ্ধবিমান এবং ১,৫০০ ইরাক ও মার্কিন সেনা অভিযানে অংশ নিচ্ছে বলে সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে।

২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন মিত্রবাহিনীর ইরাক আগ্রাসন শুরু হওয়ার পর এই প্রথম মার্কিন সামরিক বাহিনী বড় ধরনের সামরিক অভিযান চালালো।