ক্যালিফোর্নিয়ায় গুলিতে নিহত ৩
ক্যালিফোর্নিয়ার পিসমো বিচের ভেনিস রেস্টুরেন্টে বুধবার আততায়ীর গুলিতে দুইজন প্রাণ হারিয়েছে এবং অপর এক দম্পতি আহত হয়েছে। ঘটনার পর পরই আততায়ী ব্যক্তি আত্মহত্যা করে।
বুধবার দুপুরে খাবার সময়ে লরেন্স উডস্ (৬০) নামের এক ব্যক্তি শান্তভাবে হোটেলে প্রবেশ করে এবং এলোপাথাড়ী গুলি চালাতে শুরু করে।
সে সময়ে হোটেলে ১৫জনের মত লোক ছিল যাদের অনেকেই ভয়ে বাথরুমে লুকিয়ে পড়ে। পিসমো বিচের পুলিশ প্রধান জো কর্টেজ জানান, আততায়ী লরেন্স উডস্ (৬০) তার নিজের গাড়িতে বসবাস করতো। অপর দুই নিহত ব্যক্তিরা হলেন, ৭৩ বছর বয়সী হ্যারল্ড হ্যাটলী ও ৬৫ বছর বয়সী ভেলাস্কুয়েজ।
