মার্কিনবাহিনীর আক্রমনে ইরাকে ১১জন নিহত
ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে মার্কিন বাহিনীর আক্রমনে বুধবার ১১ ইরাকী নিহত হয়েছে। তাদের মধ্যে বেশির ভাগই মহিলা এবং শিশু। পুলিশ এবং নিহতের আত্মীয়রা একথা জানায়।
মার্কিন সৈন্যরা অবশ্য দাবি করেছে আক্রমনে শুধুমাত্র চারজন ইরাকী নিহত হয়েছে যাদের মধ্যে একজন পুরুষ, দুইজন মহিলা এবং একজন শিশু রয়েছে।
পুলিশ ক্যাপ্টেন লেইথ মুহাম্মদ জানান, বাগদাদের ৫০ মাইল উত্তরে বালাদ শহরে এই আক্রমন চালানো হয় এবং এই আক্রমনে অংশ নেয়া যুদ্ধবিমান এবং সাজোয়াযান ইসাহাকী গ্রামের একটি বাড়ি বিধ্বস্ত করে দেয়।
নিহতের স্বজনরা জানায়, ১১জনকে কম্বলে জড়িয়ে তিনটি পিকআপ ভ্যানে করে শহরের ৪৫ মাইল উত্তরে তিকরিত জেনারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
নিহত ফাইজ খালাফের ভাইপো রিয়াদ মজিদ হাসপাতালে জানায়, মার্কিনবাহিনী হেলিকপ্টার নিয়ে তাদের বাড়িতে আক্রমন চালায়।
