২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৫ সালে রেকর্ড পরিমাণ কার্বণ ডাই অক্সাইড জমেছে বায়ুমণ্ডলে

গত বছর বায়ুমণ্ডলে রেকর্ড পরিমাণ কার্বন ডাই অক্সাইড জমা হয়েছে। ওই বছর বায়ুমণ্ডলে এর পরিমাণ ছিল প্রতি মিলিয়ন বায়ুকণায় ৩৮১ কণা। যা ২০০৪ সালের তুলনায় প্রতি মিলিয়নে ২ দশমিক ৬ কণা পরিমাণ বেশি।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2006, 05:39 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

বায়ুমন্ডলের স্তরকে ক্ষতিগ্রস্ত করার পেছনে যে গ্যাসগুলো দায়ী কার্বন ডাই অক্সাইড তাদের মধ্যে অন্যতম। শিল্প বিপ্লবের পর থেকেই বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে চলেছে। এর ফলে বিশেষজ্ঞরা পৃথিবীর তাপমাত্রা বহুলাংশে বেড়ে যাবার আশঙ্কা প্রকাশ করেছেন।

সুইজারল্যান্ডের জেনেভায় ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশনের (ডাবলুএমও) নিজস্ব রিপোর্টটি সংস্থার মহাসচিব মিচেল জ্যারাউড জানিয়েছেন, তাদের পর্যবেক্ষণে দেখা গেছে, বায়ুমণ্ডলে ক্ষতিকর এ গ্যাসটির পরিমাণ দিন দিন বেড়েই চলেছে, যা আশঙ্কার ব্যাপার।