২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে ইসরাইলি অভিযানের প্রতিবাদে ফিলিস্তিনি নেতা ইউরোপ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন

জেরিকো কারাগারে ইসরাইলি সেনাবাহিনী অভিযান চালানোর ফলে সৃষ্ট সহিংসতার কারণে ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস তার ইউরোপ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2006, 09:45 AM

Updated : 26 Apr 2022, 03:29 PM

অভিযানকালে ইসরাইলি সৈন্যরা বেশ কিছু সংখ্যক বন্দীদের আটক করে। এদের মধ্যে একজন ইসরাইলি মন্ত্রী হত্যার সাথে জড়িত বলে দাবি করা হয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আব্বাস এই অভিযানের নিন্দা জানিয়েছেন। কারাগারে প্রহরায় নিয়োজিত আন্তর্জাতিক নিরাপত্তারক্ষীরা নিরাপত্তার অভাবজনিত কারণে সেখান থেকে সরে এসেছে।

আব্বাস ইউরোপ সফরের প্রথম দিনেই দেশে ফিরে এসেছেন। ফিলিস্তিনের সাহায্যের আবেদনের জন্য তিনি ইউরোপ সফরে গিয়েছিলেন। ইউরোপীয়ান পার্লামেন্টে বুধবার বক্তব্য রাখার পর মাহমুদ আব্বাসের ব্রাসেলস এবং প্যারিস সফরের কথা ছিল।

ফিলিস্তিন কর্তৃপক্ষের জন্য ইউরোপীয় ইউনিয়ন সবচেয়ে বড় ধরনের দাতা দেশ। তারা প্রতি বছর প্রায় ৩৪০ মার্কিন ডলার প্রদান করে থাকে।

ইউরোপীয় ইউনিয়ন কারাগারে অভিযানের জন্য ইসরাইলের এবং পশ্চিমা দেশগুলোর অফিসে হামলার জন্য ফিলিস্তিনিদের নিন্দা জানিয়েছে।