আজারবাইজানে বার্ড ফ্লু-তে আক্রান্ত হয়ে নিহত ৩
আজারবাইজানে বার্ড ফ্লু-তে আক্রান্ত হয়ে তিনজন নিহত হয়েছে। এই দেশে বার্ড ফ্লু-তে নিহত হওয়ার ঘটনা এই প্রথম। স্বাস্থ্য উপ-মন্ত্রী আব্বাস ভেলিবেয়ব বলেছেন, এই মাসের প্রথম দিকে রাজধানীর বাকু’র দক্ষিণে তারা মারা যায়।
গত মাসে এইচ৫এন১ নামক এই বার্ড ফ্লু ভাইরাস অতিথী পাখির পালক থেকে ছড়িয়ে পড়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।নিহতরা একই পরিবারের সদস্য এবং তাদের বাড়িতে হাস-মুরগীর খামার ছিল।
আজারবাইজান কর্তৃপক্ষ বলেছেন, মিশর থেকে আমদানী করা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত যন্ত্র-পাতি দিয়ে বার্ড ফ্লু ভাইরাস পরীক্ষা করা হয়েছে।
