২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে তালেবানরা ৪ বিদেশীকে হত্যা করেছে

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে চলতি সপ্তাহের শেষদিকে অপহৃত চার বিদেশীকে তালেবান মিলিশিয়ারা হত্যা করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2006, 12:08 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

তালেবানের মুখপাত্র ক্বারী মোহাম্মদ ইউসুফ জানান, হেলমান্দ এবং কান্দাহারের মাঝামাঝি জায়গায় তিন আলবেনীয় এবং এক জার্মান নাগরিকের মৃতদেহ পাওয়া গেছে। কাবুল কর্তৃপক্ষ অবশ্য এই হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেনি।।

যে কোম্পানিতে এই চার বিদেশী চাকুরীরত ছিলেন তারা সবাই আলবেনীয় মুসলমান বলে জানিয়েছেন ওই কোম্পানির একজন মুখপাত্র। অপহৃত বিদেশীদের সাথে আরও যে চারজন আফগানকে অপহরণ করা হয়েছিল তাদেরকে মুক্তি দেয়া হয়েছে।