হেগের ট্রাইব্যুনাল কারাগারে সাবেক যুগোশ্লাভ প্রেসিডেন্ট মিলোসেভিচের মৃত্যু
সাবেক যুগোশ্লোভ প্রেসিডেন্ট স্লোভাদান মিলোসেভিচ নেদারল্যান্ডের দ্য হেগ ট্রাইব্যুনালের কারাগারে শনিবার আটকাবস্থায় মারা গেছেন।
ট্রাইব্যুনাল জানায়, কারাগারে নিজের সেলে শনিবার সকালে মিলোসেভিচকে (৬৪) মৃত অবস্থায় পাওয়া গেছে। তার মৃত্যুর কারণ এখনো পরিষ্কার নয়।
গণহত্যা ও অন্যান্য যুদ্ধাপরাধের জন্যে মিলোসেভিচ ২০০১ সাল থেকে জাতিসংঘ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বিচারের সম্মুখীন রয়েছেন।
২০০০ সালের আগে তিনি ১৩ বছর সাবেক যুগোশ্লোভিয়ার প্রেসিডেন্ট ছিলেন। ১৯৯০ সালের দিকে বসনিয়া, ক্রোয়েশিয়া ও কসোভোতে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে কেন্দ্রীয় ভূমিকা পালন করেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
১৯৯২ - ১৯৯৫ সালে বসনিয়া যুদ্ধের সময় গণহত্যার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। সে সময় গণহত্যায় ২০০,০০০ জন লোক প্রাণ হারায়।
রাশিয়ায় চিকিৎসা নেয়ার জন্যে মিলোসেভিচ ট্রাইব্যুনালের কাছে যে আবেদন জানিয়েছিলেন, ট্রাইব্যুনাল গত ফেব্র“য়ারি মাসে সে আবেদন নাকচ করে দেন। তিনি উচ্চ রক্তচাপ ও হৃদপিণ্ডের সমস্যায় সমস্যায় ভূগছিলেন।
মৃত্যুর কারণ জানতে ট্রাইব্যুনাল তদন্তের নির্দেশ দিয়েছেন।
