জুতো আতঙ্কে স্তম্ভিত নিউইয়র্ক বিমানবন্দর
নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দর দু’ঘন্টার জন্য থমকে গিয়েছিল শনিবার। তল্লাশীর সময়ে জুতোর বিকট শব্দে আতঙ্কিত কর্তৃপক্ষ বিমানবন্দর থেকে যাত্রীদের বের করে দেয় এবং বিমান উড্ডয়ন দু’ঘন্টার জন্য বন্ধ করে রাখে।
বিস্ফোরক বাহকদের সনাক্ত করার জন্য সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করা স^ত্ত্বেও জুতোর মালিক কেমন করেনিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে বিমানবন্দরে প্রবেশ করতে সমর্থ হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। খবর বার্তা সংস্থার।
ফেডারেল ট্রান্সপোর্ট সিকিউরিটি এ্যাডমিনিস্ট্রেশন এর মুখপাত্র জানান এ সময় বাইরে থেকে আসা উড়োজাহাজ অবতরণ করার অনুমতি দেয়া হয়েছিল। কিন্তু বারবার সতর্কতা সূচক ধ্বনি বাজানো হলেও জুতোর মালিককে খুঁজে পাওয়া যায়নি।
প্যারিস-মিয়ামি ফ্লাইটকে উড়িয়ে দেয়ার জন্য ২০০১ সালে জুতোয় বোমা পরিবহন করার দায়ে রিচার্ড রেইড কে গ্রেফতার করা হয়। এরপর থেকেই ইংল্যান্ড এবং আমেরিকায় জুতো তল্লাশীর ব্যবস্থা চলে আসছে।
