নাসার মহাকাশযানের মঙ্গলপৃষ্ঠে সফল অবতরণ
নাসা’র মঙ্গল গ্রহ অনুসন্ধানকারী মহাকাশযানটি ধাপে ধাপে সফলভাবে অবতরণ করতে সক্ষম হয়েছে।
মঙ্গল গ্রহের পাশ দিয়ে মহাকাশযানটি যাওয়ার সময় রেডিও বার্তার মাধ্যমে এই সফলতার তথ্য নাসা’র কাছে পৌঁছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
পরবর্তী ছয়মাস মহাকাশে অনুসন্ধান চালানোর জন্য প্রেরিত মহাকাশযানটি স্থিরভাবে তার উপগ্রহটির আকৃতি কমাবে। এরপর এটি বৈজ্ঞানিক পারীক্ষা-নিরীক্ষা কার্যক্রম শুরু করবে।
মহাকাশযানটি মঙ্গল গ্রহে মানুষ রয়েছে কিনা এবং সেখানকার পরিবেশ সম্পর্কে তথ্য পাঠাবে।
মহাকাশযানটি মঙ্গল গ্রহের দক্ষিণ পৃষ্ঠে অবতরণ করার পরপরই এর গতি শ্লথ করে মঙ্গলের মধ্যাকর্ষণের সাথে নিজেকে সম্পৃক্ত করে।
মঙ্গল গ্রহ অনুসন্ধাকারী মহাকাশযানটি মঙ্গল গ্রহের চারপাশে ঘূর্ণায়মান অপর তিনটি স্যাটেলাইটের সাথে যুক্ত হয়েছে।
