২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চকলেট হৃদরোগের ঝুঁকি কমায়

বিজ্ঞানীরা বলেছেন চকলেট হৃৎপিন্ডের জন্য বিশেষ উপকারী, সে বিষয়টির প্রমাণ তারা গবেষণায় পেয়েছেন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2006, 01:18 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

ডাচ বিজ্ঞানীরা বলেছে, চকলেট গ্রহন করলে রক্তের চাপ কম থাকে এবং হৃদরোগে মৃত্যুর ঝুঁকি কমে যায়।

চকলেটের মধ্যে এমন কিছু উপাদান আছে যা হৃৎপিন্ডের রক্তের সুষ্ঠু সঞ্চালনে সহায়তা করে।

কিন্তু লন্ডনের বিশেষজ্ঞরা বলছেন, এই গবেষণায় প্রাপ্ত ফলাফলের অর্থ এই নয় যে, সবাইকে গোগ্রাসে চকলেট খেতে হবে।

১৮ শতক থেকেই হৃদরোগের ক্ষেত্রে চকলেটের উপকারিতা সম্পর্কে বিজ্ঞানীরা জেনে আসছে। কিন্তু এর বৈজ্ঞানিক কারণগুলো এখন বিভিন্ন গবেষণার মাধ্যমে বের হয়ে আসছে।

ডাচ বিজ্ঞানীরা ‘ন্যাশনাল ইনস্টিটিউট পাবলিক হেলথ্ এন্ড এনভায়রনমেন্ট’ এর সহযোগিতায় ৬৫-৮৪ বছরের ৪৭০ জন মানুষের উপর তাদের গবেষণা চালিয়েছেন।

১৯৮৫ সালে শুরু হওয়া এই গবেষণা প্রতি পাঁচ বছর পর পর গবেষণায় অংশগ্রহনকারী ৪৭০ জনকে হৃদরোগসহ অন্যান্য রোগের পরীক্ষা করা হয়েছে। দেখা গেছে, চকলেট গ্রহনকারীদের ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকি অনেক কমে গিয়েছে।