আইভরিকোস্টের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বিদ্রোহী গ্রুপের বৈঠক
আইভরিকোস্টের রাজধানী ইয়ামসসুকরোতে ক্ষমতাসীন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বিদ্রোহী গ্রুপের নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিদ্রোহী গ্রুপের নেতৃত্ব দিয়েছেন বিদ্রোহী গ্রুপের নেতৃত্ব দিয়েছেন বিদ্রোহী নেতা গাইলাউম সোরো।
সোরো আইভরিকোস্টের প্রেসিডেন্ট লরা বাগবো ও বিরোধী দলীয় অন্য দুই নেতা হেনরী কোনান বেডি এবং অ্যালাম্যান অ্যয়াট্যরার সাথে আলোচনাকালে ভবিষ্যতে আবারও আলোচনায় বসবেন বলে জানান।
এই চার নেতা বিদ্রোহের কারণে দেশ বিভাগের পর এই প্রথমবারের মতো আইভরিকোস্টে আলোচনার জন্য মিলিত হলেন।
এই আলোচনার মধ্যস্থতাকারী ছিলেন আইভরিকোস্টের প্রধানমন্ত্রী চার্লস কোনান ব্যানি। তিনি জানান, বিদ্রোহী দলের সাথে আলোচনা ফলপ্রসূ হতে চলেছে যা আইভরিকোস্টের জনতার জন্য একটি সুখবর।
বিদ্রোহী নেতা সোরো বলেন, দেশে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনার জন্য তারা আলোচনা চালিয়ে যাবেন। নিরাপত্তাজনিতকারণে আলোচনায় যোগ না দেয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন বলে আলোচনায় তিনি জানান।
সোরোকে গত বছরের অক্টোবরে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সকল দায়িত্ব দেয়া হয়েছে।
চারঘন্টাব্যাপী এই বৈঠকে বিভিন্ন বিরোধী দলের মধ্যে সমঝোতার প্রতি গুরুত্ব আরোপ করা হয়। দেশের প্রধান প্রধান সমস্যাগুলো নিরসনে এই চার নেতা ভবিষ্যতে আরও উচ্চ পর্যায়ের আলোচনার জন্য একমত হয়েছেন।
