ইরাকের রক্তপাত বন্ধে প্রধানমন্ত্রীর অঙ্গীকার
ইরাকের সহিংসতা দেশের কাজে কোন ধরনের প্রভাব ফেলতে দিবেন না বলে নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী ইব্রাহীম জাফারি অঙ্গীকার ব্যক্ত করেছেন। ইরাকে সপ্তাহব্যাপী সহিংসতায় চারশ’ বেশি লোক নিহত হয়েছে।
সর্বশেষ মঙ্গলবার বাগদাদের শিয়া মসজিদে একটি বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৩ জন নিহত হয়। সরকারী হিসেব অনুযায়ী এ পর্যন্ত সহিংস ঘটনায় মৃতের সংখ্যা ৩৭৯ এবং আহতের সংখ্যা ৪৫৮ জনে দাঁড়িয়েছে। সামারার আসকারিয়া মসজিদে মঙ্গলবার বোমা হামলার পর এই হতাহতের ঘটনা ঘটছে।
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ জানান, ইরাকিদের সহিংসতা ও ঐক্যের মধ্য থেকে যেকোন একটিকে বেছে নিতে হবে।
